গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামি লীগের কার্যকলাপ

    বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামি লীগের কার্যকলাপ

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামি লীগের কার্যকলাপ। শনিরাতে এই ঘোষণা করেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। আওয়ামি লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত কয়েক দিন ধরেই উত্তাল বাংলাদেশ। শুক্রবার থেকে শাহবাগে এই দাবিতে কর্মসূচি শুরু হয়েছে।
    সেই আবহে আন্দোলনকারীদের আশ্বস্ত করে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আগেই জানিয়েছিল, তারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখচে। তারপরেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে তড়িঘড়ি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে বাংলাদেশের অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামি লীগের কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার কথা জানিয়েছেন।
    তাঁর কথায়, শনিবারের বৈঠকে আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনও রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। সেই কথা উল্লেখ করে একটি বিবৃতিও জারি করেছে ইউনূস সরকার।