
মুম্বইয়ে হাউসফুল ৫-এর শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন অক্ষয় কুমার।জানা গিয়েছে, দুর্ঘটনায় অভিনেতার চোখ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, অক্ষয় কুমার একটি কঠিন দৃশ্যে অভিনয় করছেন। সেই সময়েই একটা কিছু উড়ে এসে তাঁর চোখে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয় কুমারের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে ছবির শুটিং শুরু হচ্ছে। তবে অক্ষয় কুমার দ্রুত শুটিং শুরু করতে চাইছেন। ফের শুটিং সেটে ফিরে আসতে উদ্গ্রীব হয়ে আছেন। একেবারে অন্তিম পর্যায়ের শুটিং বাকি রয়েছে। তাই অক্ষয় কুমার আর ছবির কাজ ফেলে রাখতে চাইছেন না।হাউসফুল ৫ ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তলপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিক ফকরি।
এছাড়াও দেখা যাবে ফরদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং ও সৌন্দর্যা শর্মাকে।
