গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National সারারাত জেলবন্দি অল্লু অর্জুন

    সারারাত জেলবন্দি অল্লু অর্জুন

    0
    161
    ছবি সৌজন্যে : এক্স
    দেশের আইনকে সম্মান করেন। হায়দরাবাদের চঞ্চলগুড়া জেল থেকে বেরিয়ে জুবিলি হিলসে বাড়িতে ঢোকার সময় এমনই মন্তব্য করেছেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন।
    হায়দরাবাদে পুষ্পা ২-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার রাতে তাঁকে জেলেই থাকতে হয়েছে। হাইকোর্ট অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় শুক্রবার রাতে জেলেই থাকতে হয়েছে সুপারস্টারকে। শনিবার সকালে জেল থেকে বেরিয়েছেন তেলুগু সুপারস্টার অল্লু অর্জুন। জেল থেকে বেরিয়ে আইনি প্রক্রিয়ার সঙ্গে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি মৃতার পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেছেন, সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটেছিল, তাতে তাঁর হাত ছিল না। ঘটনাটি ব্যক্তিগত নিয়ন্ত্রণের বাইরে ছিল। গত ২০ বছর ধরে এইভাবেই ছবি দেখতে যান।
    ওই প্রেক্ষাগৃহেও এর আগে তিনি অন্তত ৩০ বার গিয়েছেন। শনিবার জেল থেকে ফেরার সময় দক্ষিণী সুপাস্টার অল্লু অর্জুনের সঙ্গে ছিলেন তাঁর বাবা অল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চলা চন্দ্রশেখর রেড্ডি।