চলে গেলেন মহালয়ার ‘অসুর’ অমল চৌধুরি

0
200
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
চলে গেলেন মহালয়ার ‘অসুর’ অমল চৌধুরি। একসময়ে মহালয়ার সকালে দূরদর্শনে তাঁর অট্টহাসি, অসুররূপে অনবদ্য অভিনয় এখনও মানুষকে মোহিত করে রেখেছে।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অমল চৌধুরি। চরম আর্থিক সঙ্কটে ছিলেন তিনি। শোনা গিয়েছে ঠিকমত খেতেও পেতেন না অমল চৌধুরি।অশোকনগরের বাসিন্দা ৬৬ বছরের অমল চৌধুরি একাই থাকতেন। প্রতিবেশিরাই অবিবাহিত অমল চৌধুরির খোঁজখবর রাখতেন। বুধবার সকালে অনেক ডাকাডাকির করেও সাড়া মেলেনি। এরপরেই তালা ভেঙে ঘর থেকে অমল চৌধুরির দেহ উদ্ধার হয়। পরে অশোকনগর থানার পুলিশ দেহ নিয়ে গিয়েছে। শুধু মহালয়া নয়, বেশ কিছু সিনেমা ও মেগাতেও অভিনয় করেছেন অমল চৌধুরি।
প্রতিবেশীরা জানিয়েছেন আর্থিক অবস্থার কথা শুনে অনেকেই সাহায্য করেছিলেন। তবে বেশ কিছুদিন ধরে তিনি একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিলেন।