একেন বাবু-র গাড়িতে বাসের ধাক্কা

0
127
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। চারু মার্কেট থেকে রাসবিহারীর দিকে যাওয়ার সময় অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়িতে ধাক্কা মারে একটি ভলভো বাস।
দুর্ঘটনার জেরে ভেঙে গিয়েছে গাড়ির কাচ। তবে অভিনেতা এবং তাঁর গাড়ির চালকের কোনও চোট লাগেনি। অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বাংলা বিনোদন জগতে একটি জনপ্রিয় নাম। তাঁর অভিনীত একেন বাবু চরিত্রটি অত্যন্ত জনপ্রিয়। এই জনপ্রিয় অভিনেতার সঙ্গে এমন একটি ঘটনা ঘটায় রাস্তায় ভিড় জমে যায়।
অভিনেতা জানিয়েছেন প্রথমে টালিগঞ্জ এবং পরে চারুমার্কেট থানায় ঘটনা জানিয়ে অভিযোগ করেছেন।