গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk ধর্ষণের অভিযোগে অভিনেতা এডভেলা বাবু গ্রেফতার

    ধর্ষণের অভিযোগে অভিনেতা এডভেলা বাবু গ্রেফতার

    0
    190
    মুকেশের পর এবার মালয়ালম অভিনেতা এডভেলা বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে উত্তর এরনাকুলাম টাউন পুলিশ বুধবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে অভিনেতাকে।
    তারপর গ্রেফতার করা হয় মালয়ালম সিনেমার শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টসের  প্রাক্তন সাধারণ সম্পাদক ইডাভেলা বাবুকে।অভিনেত্রীর অভিযোগ, এডভেলা বাবুর কালুরের বাড়িতে তাঁকে ধর্ষণ করা হয়। ওই অভিনেত্রী তাঁর বাড়িতে আম্মার সদস্য হওয়ার ফর্ম ভরতে গিয়েছিলেন। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে অভিনেতাকে কোচির কোস্টাল পুলিশ সদর কার্যালয়ে ডাকা হয়েছিল। প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু এই অভিযোগের কারণে তিনি মালয়ালম অভিনেতা তথা সিপিএম বিধায়ক মুকেশের মতোই আগাম জামিন নিয়েছিলেন। ৫ সেপ্টেম্বর এরনাকুলাম জেলা প্রিন্সিপাল দায়রা আদালত তাঁর আগাম জামিন মঞ্জুর করে।সেই হিসাবে গ্রেফতারি নথিভুক্ত হলেও এডভেলা বাবুকে হেফাজতে নিতে পারবে না পুলিশ। তাঁকে ছেড়ে দেওয়ার আগে অভিনেতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।  এডভেলা বাবুর বিরুদ্ধে যৌন নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ এনেছেন কোচির এক অভিনেত্রী। এই মহিলাই অভিনেতা-বিধায়ক মুকেশ, জয়সূর্য, মণিয়ানপিল্লা রাজু, আইনজীবী চন্দ্রশেখরন এবং প্রোডাকশন কন্ট্রোলার নোবেল ও ভিচুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।