গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Entertainment হ্যারি পটারের অভিনেতা ফিশারের মৃত্যু

    হ্যারি পটারের অভিনেতা ফিশারের মৃত্যু

    0
    2478
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    হ্যারি পটার খ্যাত অভিনেতা সাইমন ফিশার বেকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার। বিবৃতিতে সাইমন ফিশারের ম্যানেজার জানিয়েছেন, ১৫ বছরের বন্ধুত্ব আমাদের।

    খুব কাছের একজনকে হারালাম।উল্লেখ্য হগওয়ার্টসের অন্দরে ভূতের ভূমিকায় হ্যারি পটার-এ দেখা গিয়েছিল সাইমন ফিশারকে। হ্যারি পটার ছাড়াও, সাইমন ,ডক্টর হু নামে একটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন।আদতে সাইমন ফিশার ছিলেন একজন ব্রিটিশ অভিনেতা। তিনি বেশ কয়েকটি হিট টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন। কমেডি চরিত্রের জন্যও দর্শকদের মাঝে পরিচিত ছিলেন তিনি। বিবিসির পাপি লাভ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন অভিনেতা সাইমন ফিশার বেকার।

    টেলিভিশন এবং সিনেমার বাইরেও সাইমন ফিশারের অডিও ইন্ডাস্ট্রিতেও অনেক অবদান রয়েছে। তিনি,ডক্টর হু :দ্য কার্স অফ স্লিপি হলো’তে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন, যা ফ্যান ফলোয়ারদের মন জয় করেছিল।