সরকার গঠনের পথে অভিনেতা থালাপতি বিজয় !

0
40
ছবি সৌজন্যে : এক্স
তামিলনাড়ুতে তিন দশকের দ্রাবিড় শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসতে চলেছে থালাপতি বিজয়ের দল টিভিকে ! ২৩৪ আসনের মধ্যে এখন পর্যন্ত তারা ১০৮ টি আসনে জিতেছে টিভিকে। তবে সরকার গড়তে ম্যাজিক ফিগার ছুঁতে বাকি এখনও ১০ আসন।
ইতিমধ্যেই দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের জন্য চেন্নাইয়ে দলের সদর দফতরে পৌঁছেছেন তিনি। বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি। টিভিকে সমর্থকরা এই পরিবর্তনকে অত্যন্ত প্রয়োজনীয় বলে অভিহিত করেছেন। তারা চায় বিজয় মুখ্যমন্ত্রী হোক। প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই চমক দেখালেন অভিনেতা তথা রাজনীতিবিদ থালাপতি বিজয় এবং তাঁর দল টিভিকে। তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়যুক্ত হয়ে একক বৃহত্তম দল গঠন করেছে তারা। ক্ষমতাসীন ডিএমকে জোট পেয়েছে ৭৪টি আসন আর এনডিএ পেয়েছে ৫৩টি। ইতিমধ্যেই সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করতে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজয়। তবে বিজয়ের রাজনৈতিক অভ্যুত্থান একেবারেই আকস্মিক। রাজনীতিতে আসার নাকি কোনও ইচ্ছেই ছিল না তাঁর কোনওকালে।
কিন্তু তাঁর বাবা-মা ক্রমাগত তাঁকে রাজনীতিতে প্রবেশের জন্যে চাপ দিতেন। যে কারণে একবার বিরক্ত হয়ে বাবা-মায়ের বিরুদ্ধে নাকি মামলাও দায়ের করেছিলেন বিজয়। যাতে তাঁরা কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অভিনেতার নাম, ছবি বা তাঁর ফ্যান ক্লাবের নাম ব্যবহার না করতে না পারে। বিজয় আনুষ্ঠানিকভাবে তাঁর বাবার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। এরপর ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে টিভিকে চালু করেন।