
হলিউডের তারকা অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন। লস অ্যাঞ্জেলেসে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
ব্যাটম্যান’খ্যাত তারকার বয়স হয়েছিল ৬৫ বছর। জানা গেছে,কিলমার বেশ কয়েক বছর ধরে গলার ক্যানসারে ভুগছিলেন। ব্যাটম্যান ফরএভার সিনেমায় ব্রুস ওয়েন, অলিভার স্টোনের দ্য ডোরস-এ জিম মরিসনের চরিত্রে অভিনয় তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়।১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন।১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান রয়েছে।উল্লেখ্য,ভ্যাল কিলমার ১৯৮০ ও ১৯৯০-এর দশকে হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা ছিলেন। টপ গান, রিয়েল জিনিয়াস, টম্বস্টোন, হিট এবং দ্য সেন্ট সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক সাফল্য পান এবং দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হন।কিলমারের সবচেয়ে স্মরণীয় সিনেমার একটি, ১৯৯১ সালে মুক্তি পাওয়া অলিভার স্টোনের,দ্য ডোরস। এখানে তিনি মরিসনের চরিত্রে অভিনয় করেন।কিন্তু গলায় ক্যান্সার বাসা বাঁধায় দীর্ঘদিন ধরেই রূপালি পর্দায় আর দেখা যেত না ভ্যাল কিলমারকে। কিন্তু ২০২১ সালে টপ গান দ্য ম্যাভেরিক ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেন।যদিও ক্যান্সারের কারণে কথা বলার সমস্যা রয়েই গিয়েছিল।বিরতি ভেঙে ২০২১ সালের টপ গান ম্যাভেরিক-এ অভিনয় করেছিলেন অভিনেতা। তবে গলার ক্যানসারের কারণে তখন ভ্যাল কিলমার কথা বলতে পারতেন না।
২০২১ সালে, তার জীবনের ওপর একটি তথ্যচিত্র, ভাল প্রকাশিত হয়েছিল। তার ছেলে অভিনেতার কণ্ঠ দিয়েছেন।
