গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National দলের ফ্ল্যাগ, প্রতীক প্রকাশ করলেন অভিনেতা বিজয়

    দলের ফ্ল্যাগ, প্রতীক প্রকাশ করলেন অভিনেতা বিজয়

    0
    69
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    লোকসভা ভোটের প্রাক্কালে রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজ়াগম ঘোষণা করেছিলেন দক্ষিণী অভিনেতা বিজয়। আর এবার দলের প্রতীক বাঁশি ও দলীয় পতাকা প্রকাশ করেছেন অভিনেতা।

    বিখ্যাত অভিনেতা বিজয় তামিলনাড়ুতে তার রাজনৈতিক দল-র প্রতীক ও পতাকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে পুরোপুরি ভাবে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নেমেছেন।  দলের পতাকা এবং নির্বাচনী প্রতীক প্রকাশ্যে ঘোষণা করে বিজয় তার রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।

    গত কয়েক দশক ধরে ডিএমকে এবং এআইএডিএমকে তামিলনাড়ুতে আধিপত্য বিস্তার করে আসছে। এর আগে বেশ কয়েকজন অভিনেতা রাজনীতিতে প্রবেশ করেছেন এবং দল গঠন করেছেন, কিন্তু তারা খুব বেশি প্রভাব ফেলতে পারেননি।