
কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় চার বছর আগে মুক্তি পেয়েছিল ,রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি। এই সিনেমায় প্রথমবারের মতো এপার বাংলার পরিচালকের সঙ্গে কাজ করেন ওপার বাংলার অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সিরিজটি দর্শকমহলে বিশেষ প্রশংসিত না হলেও,মুসকান জুবেরি চরিত্রে বাঁধনের আবেদন মনে ধরেছিল দর্শকের। কিন্তু যে কাজ করে এত প্রশংসা, পুরস্কার, সেই কাজের অভিজ্ঞতা নাকি মোটেও সুখকর নয় অভিনেত্রীর কাছে।সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন বাঁধন। অভিনেত্রী বলেছেন, তাঁর সৃজিতের সঙ্গে কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ। ওই ইউনিটের সঙ্গে তাঁর অভিজ্ঞতা খুবই খারাপ। কিন্তু সেখানে যদি এমন কেউ থেকে থাকেন, যারা তাঁকে সাপোর্ট করেছেন, তারা হলেন সিরিজের সিনেম্যাটোগ্রাফার, কেশবিন্যাসশিল্পী এবং রাহুল বোস। তারা আজমেরী হক বাঁধন-র পাশে থেকেছেন। তাদের সেই সাপোর্ট তিনি সারা জীবন মনে রাখবেন। কারণ ওই সময়টা তাঁর জীবনে কখনো আসবে না। উল্লেখ্য বাঁধন,রেহানা মরিয়ম নূর-এর মাধ্যমে আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছিলেন। অন্যদিকে সৃজিত তার ধারালো কাহিনি বলা আর ব্যতিক্রমী চরিত্র নির্মাণের জন্য সমানভাবে সমাদৃত। তাদের একসঙ্গে কাজ যে নিঃসন্দেহে এক অনন্য সৃজনশীল মেলবন্ধন, তা নিয়ে নিশ্চিত ছিলেন দর্শক। কিন্তু বাঁধনের এই তিক্ত অভিজ্ঞতার কথা ছিল আড়ালেই। যা বহুদিন পরে প্রকাশ্যে আনলেন। এদিকে ২০২৩ সালে বাঁধন বলিউডে অভিষেক করেন বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়া ছবির হাত ধরে।
টাবু এবং আলি ফজলের মতো নামি অভিনেতাদের সঙ্গে সমানতালে অভিনয় করে ওপার বাংলার অভিনেত্রী আজমেরী হক বাঁধন পৌঁছে যান নতুন উচ্চতায়।








