শরীরে হাত, পরিচালকের গালিগালাজ : অবনীত

0
173
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

অবনীত কৌর, বলিউডে পরিচিত মুখ। তবে এই পর্যন্ত পৌঁছোতে বেশ কাঠখড়ও পোড়াতে হয়েছে। জনসমক্ষে এক পরিচালকের অভব্য আচরণ সহ্য করতে হয়েছিল অবনীতকে। আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তাঁর। সেই ঘটনাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সেই সময়ে অবনীতের বয়স মাত্র ১১ অথবা ১২। একটি ছবিতে স্বগতোক্তি দেওয়া হয় অভিনেত্রীকে। সেখানে নাকি কিছু কঠিন শব্দ বলতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল, খানিক তোতলাতে দেখেই রাগে ফেটে পড়েছিলেন পরিচালক। অবনীত বলেছেন, তাঁকে খুব কঠিন একটি স্বগতোক্তি বলতে দেওয়া হয়েছিল। বেশ কিছু কঠিন শব্দ বলতে হয়েছিল। তাঁর বয়স তখন মাত্র ১১ বা ১২। ভয় পেয়ে গিয়েছিলেন। সংলাপটি বলতে গিয়ে থতমত খেয়ে যাচ্ছিলেন। তখন মাইক অন করে খুব রূঢ় ভাবে কথা বলতে শুরু করেন পরিচালক।পরিচালক দাবি করেছিলেন, অবনীতের দ্বারা কিছু হবে না। অভিনেত্রী বলেছেন, তিনি বলেছিলেন, এই জগতে কিছুই করে উঠতে পারবেন না। এমনকি অবনীত কৌরকে গালিগালাজও করেছিলেন। বুঝতে পারছিলেন না, কী করবেন। সেটে তাঁর বাবা-মাও ছিলেন না। তবে ঘটনার পরে শুটিং সেট থেকে বেরিয়ে বাবা-মায়ের কাছে ছুটে গিয়েছিলেন অবনীত। সবটা জানিয়েছিলেন।এখানেই শেষ নয়। শারীরিক হেনস্থার শিকারও হয়েছিলেন অবনীত। নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিলেন তিনি। অভিনেত্রী বলেছেন, নাচের মহড়ার সময়ে এটা ঘটেছিল।

এক জন প্রায়ই স্পর্শ করত। ঘটনাটা মাকে জানানোর পরে মা আমাকে ভাল ও খারাপ স্পর্শের মধ্যে তফাত বোঝায়। উল্লেখ্য ,লভ ইন ভিয়েতনাম বলে একটি ছবিতে অভিনয় করছেন অবনীত কৌর। এছাড়া টম ক্রুজ়ের ছবি মিশন ইমপসিবল-দ্য ফাইনাল রেকর্ডিং-এও তাঁকে দেখা যাবে।