নগ্ন দৃশ্য প্রসঙ্গে অভিনেত্রী দিব্যা

0
278
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক 

কান চলচ্চিত্র উৎসবে ভারতের নাম উজ্জল করেছেন পায়েল কাপাডিয়ার সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট। গ্রাঁ প্রি সম্মান জিতেছে সিনেমাটি।

তবে ভারতে মুক্তির সঙ্গে সঙ্গেই বিতর্কের মুখে পড়েছে সিনেমাটি।সিনেমার একটি নগ্ন দৃশ্য অনলাইনে ফাঁস হওয়ায় রীতিমতো হইচই। ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী দিব্যা প্রভা। অবশেষে সেই দৃশ্য সম্পর্কে কথা বলেছেন দিব্যা। পায়েল কাপাডিয়া পরিচালিত সিনেমাটিতে দিব্যা মালয়ালি নার্স অনুর চরিত্রে অভিনয় করেছেন। দৃশ্যটি নিয়ে নেতিবাচক প্রচারকে দিব্যা দুঃখজনক বলে অভিহিত করেছেন।রাতারাতি ফেমাস হতেই ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন,দিব্যার কপালে জুটেছে এমন অপবাদও।সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, খ্যাতি অর্জনের জন্য নগ্ন হওয়ার দরকার নেই। এটা সত্যিই দুঃখজনক। তবে তিনি যখন এই চরিত্রে নাম লিখিয়েছিলেন তখনই কেরালার একাংশের মানুষের কাছ থেকে এমন সাড়া আশা করেছিলেন।আমরা এমন একটি সম্প্রদায়,যারা ইয়োর্গোস লান্থিমোসের মতো সিনেমা নির্মাতাদের উদযাপন করি এবং এমনকি সেই অভিনেত্রীকেও উদযাপন করি যিনি এই সিনেমায় অভিনয় করে অস্কার জিতেছেন। তবে মালয়ালি মহিলাদের এই ধরণের চরিত্রে দেখতে অভ্যস্থ নন, সেক্ষেত্রে অসহিষ্ণু। একইসঙ্গে অভিনেত্রী দিব্যা প্রভা এটা দেখে খুশি যে কিছু মানুষ, বিশেষ করে পুরুষরা এই আইনের বিরোধিতা করেছেন।

এ থেকে বোঝা যায়, বর্তমান প্রজন্মের মধ্যে অনেক আশা রয়েছে। ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে  দিব্যা বলেছেন, যারা ফাঁস হওয়া ভিডিওগুলি শেয়ার করেছে তারা জনসংখ্যার ১০ শতাংশ, এবং তিনি তাদের মানসিকতা বুঝতে পারেন না।