১৭ বছর বয়সে ফাঁদে পড়েন অভিনেত্রী 

0
209
ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

অনীত পাড্ডা,এ বছরে মুক্তি পাওয়া বলিউডে ব্যবসাসফল ছবি সাইয়ারা দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান। তবে তার ক্যারিয়ারের শুরুটা মসৃণ ছিল না।

অভিনেত্রী জানিয়েছেন, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের সন্ধানে থাকাকালে কাজের তাড়নায় নানা বিপাকে পড়েছিলেন অভিনেত্রী।সম্প্রতি এক সাক্ষাৎকারে অনীত জানিয়েছেন, না বুঝেই তিনি একাধিক ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পড়ে যান।এসব ওয়েবসাইট তাকে অডিশনে ডাকার প্রলোভন দেখালেও কোনো ফল মেলেনি। কাজের জন্য সেই সময় তিনি প্রায় ৫০ থেকে ৭০টি প্রযোজনা সংস্থায় নিজের আবেদন ও ছবি পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন অনীত পাড্ডা। সে সময় অনীতের বয়স ছিল মাত্র ১৭ বছর। অন্যদিকে এমনিতেই শোনা যায়, সিনেদুনিয়ার সন্তান না হলে বলিউডে নিজের স্থান তৈরি করা বেশ কঠিন। বলিউডের তথাকথিত বহিরাগত’দের হন্যে হয়ে কাজ খুঁজতে হয়। এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন অনীতও। কাজের প্রয়োজন, যেখানে যেখানে সুযোগ আছে বলে মনে করেছিলেন, সর্বত্র চেষ্টা করতে থাকেন। উল্লেখ্য ,মাত্র ১০ বছর বয়সে স্কুলের নাটকে অভিনয় করেন অনীত।ভেবেছিলেন অভিনেত্রী হবেন।কিন্তু, বন্ধুবান্ধব এবং বাবার সমর্থন পাননি।ফলে আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে শুরু করেন অনীত। অভিনেত্রী বলেছেন, বহু দিন পর্যন্ত নিজেকে বলতেন, এ সব ভাবা মানেও বোকার মতো কাজ।

স্বপ্ন দেখাও ছেড়ে দিয়েছিলেন। এরপরই ১৭ বছর বয়সে অভিনয়ের অডিশনের খোঁজ শুরু করেন অনীত পাড্ডা, আর তিক্ত অভিজ্ঞতার শিকার হন।