গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National অভিনেত্রী হুমা কুরেশীর খুড়তুতো ভাইকে দিল্লিতে প্রকাশ্যে কুপিয়ে খুন!

    অভিনেত্রী হুমা কুরেশীর খুড়তুতো ভাইকে দিল্লিতে প্রকাশ্যে কুপিয়ে খুন!

    0
    140
    ছবি সৌজন্যে : এক্স
    বলি অভিনেত্রী হুমা কুরেশীর খুড়তুতো ভাই আসিফ কুরেশীকে দিল্লির নিজামুদ্দিন এলাকায় প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে। রাজধানী দিল্লির বুকে এই ঘটনায় স্তম্ভিত সকলে।
    পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাইক রাখা নিয়ে বচসার জেরেই এই হত্যা। আসিফের বাড়ির গেটের কাছে বাইক রেখেছিলেন এক ব্যক্তি। সেই বাইক সরাতে বলায় তা নিয়েই কয়েকজ ব্যক্তির সঙ্গে বচসা লাগে।
    এরপরই আসিফের ওপরে হামলা চালানো হয়, তাঁকে ব্যাপক মারধরের পর কোপানো হয়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।