গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment পর্ন সাইটে ভিডিও, বিপাকে অভিনেত্রী

    পর্ন সাইটে ভিডিও, বিপাকে অভিনেত্রী

    0
    304
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বড় পর্দায় সৃজিত মুখার্জির মিশর রহস্য দিয়ে অভিনয় যাত্রা শুরু করা ত্রিধা চৌধুরী, পরে মুম্বাইয়ের হিন্দি সিরিজে পরিচিতি পান। বিশেষ করে আশ্রম সিরিজে ববি দেওলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার পর বিতর্কে জড়ান তিনি।

    সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ত্রিধা চৌধুরী বলেছেন, একজন শিল্পী যে সীমা মেনে কোনো চরিত্রে অন্তরঙ্গ দৃশ্যে সম্মত হয়েছেন,তার পেছনে অনেক নিবেদন থাকে। উদাহরণস্বরূপ, আশ্রম-এ তাঁর চরিত্রটি যৌনকর্মী, তাই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে।তবে শুটিংয়ের সময় এটি উপভোগ করেন নি, এটি তাঁর কাজের অংশ।তিনি আরো যোগ করেছেন, প্রডাকশন টিমের উচিত ছিল নিশ্চিত করা যে এ ধরনের অন্তরঙ্গ দৃশ্য পর্ন সাইটে ছড়িয়ে না পড়ে। এটি নির্মাতারও দায়িত্ব।কোনো কারণে ছড়িয়ে গেলে তা দ্রুত বন্ধ করতে হবে।সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে ত্রিধা বলেছেন, এখন সিনেমার অন্তরঙ্গ দৃশ্য রিলস বা শর্টসেও ব্যাপকভাবে ছড়াচ্ছে। এটা অভিনেত্রীর কাজ আরো কঠিন করে তুলেছে।

    দর্শকরা প্রায়ই ভুলে যান, পর্দায় অভিনেত্রীকে শুধু চরিত্রের অংশ হিসেবে দেখা হয়, বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল নেই। ত্রিধা আরো জানিয়েছেন, আশ্রম শুটিংয়ের সময় তিনি অনেক নার্ভাস ছিলেন। তবে ববি দেওল এবং অন্যান্য অভিনেতাদের সঙ্গে কাজ করা সহজ হয়ে গিয়েছিল। পরিচালক প্রকাশ ঝাও সহযোগিতা করেছেন। ত্রিধা মনে করেন, সংবেদনশীল দৃশ্যে সবার সহযোগিতা থাকলেই শিল্পীর আত্মবিশ্বাস বাড়ে।