গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata ফ্ল্যাট প্রতারণা-কাণ্ডে ইডি দফতরে অভিনেত্রী নুসরত

    ফ্ল্যাট প্রতারণা-কাণ্ডে ইডি দফতরে অভিনেত্রী নুসরত

    0
    14
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফ্ল্যাট-প্রতারণা কাণ্ডে সল্টলেকের ইডি দফতর, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় তাঁকে তলব করা হয়েছিল।
    সেই তলব পেয়ে বুধবার সল্টলেকে সিজিও দফতরে গিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহান। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। বুধবার সকালে ইডির দফতরে প্রবেশের সময়ে কোনও কথা বলেননি নুসরত জাহান। গাড়ি থেকে নেমে সোজা প্রবেশ করেছেন ইডির দফতরে। এই মামলায় এর আগেও বসিরহাটের প্রাক্তন সাংসদকে সল্টলেকের দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে যে প্রতারণার অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল ইডি।
    যে সংস্থা ফ্ল্যাট তৈরি করেছিল, সেখানকার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত। ইডি সূত্রে খবর, গত কয়েক মাস ধরে তদন্ত করে সংশ্লিষ্ট মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তাদের হাতে। সেই সূত্রেই নুসরতকে আবার ডেকে পাঠানো হয়েছে বলে খবর।