
খুনের চেষ্টার অভিযোগ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশী অভিনেত্রী নুসরত ফারিয়াকে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডে যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। নুসরতের বিরুদ্ধে ঢাকা শহরের ভাটারা থানায় একটি মালা হয়েছিল।
গত বছর জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময়ে তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। তাঁকে প্রথমে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে অভিনেত্রীকে। বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও অতিপরিচিত মুখ তিনি।
হিরো ৪২০, বাদশাহ দ্য ডন, বস ২, ইনস্পেক্টর নটি কে, বিবাহ অভিযান, আবার বিবাহ অভিযান এর মতো ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুজিব: দ্য মেকিং অব আ নেশন জীবনীচিত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।






