
চব্বিশ সালের জুলাই মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন রিচা চাড্ডা। মাঝখানে বারো মাসের ব্যবধান।
এখনও পর্যন্ত মেয়ে জুনেইরার মুখ দেখাননি অভিনেত্রী। ফ্যান ফলোয়ারদের অনুমান ছিল, পয়লা জন্মদিনেই হয়তো সন্তানের মুখ প্রকাশ্যে আনবেন রিচা চাড্ডা, আলি ফজল।কিন্তু তার পরিবর্তে মা হওয়ার সুখ-যন্ত্রণা’র অনুভূতি ভাগ করে নিয়েছিলেন মাত্র। আর তাতেই নেটপাড়ার একাংশ কটুক্তি করা শুরু করেন অভিনেত্রীকে।ছেড়ে দেওয়ার পাত্রী নন রিচাও। পালটা নিন্দুকদের মোক্ষম জবাব দিয়েছেন তিনি।মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে মা হিসেবে ব্যক্তিগত মাইলস্টোন ছোঁয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন রিচা চাড্ডা। প্রেগন্যান্সি পর্ব থেকে বিগত বারো মাস ধরে সন্তানের ধীরে ধীরে বেড়ে ওঠা এবং একরত্তির সঙ্গে কাটানো নানা মুহূর্তের কোলাজ রয়েছে সেই ভিডিওতে। সেখানেই স্বাভাবিক পদ্ধতিতে,নরম্যাল ডেলিভারি,সন্তান প্রসব করার কথা জানান। অভিনেত্রী উল্লেখ করেছিলেন, অস্ত্রোপচার করে নয়, স্বাভাবিক পদ্ধতিতেই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর সেকথাই সোশাল মিডিয়ার একাংশের ভালো লাগেনি।অতঃপর রিচার উদ্দেশে কটুক্তি করতেও পিছপা হননি তাঁরা। তাঁদের কথায়, সব মায়ের কাছে সন্তানের জন্ম দেওয়া স্পেশাল।
তাই সন্তান প্রসবের পদ্ধতি নিয়ে কথা বলে কাউকে ছোট করবেন না,কারণ বেশিরভাগ নারী অস্ত্রোপচারের মাধ্যমেই বর্তমানে সন্তান প্রসব করেন। তাছাড়া অনেকের শারীরিক সমস্যাও থাকে।সেক্ষেত্রে নরম্যাল ডেলিভারি সম্ভব নয়।









