গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Entertainment ভালোবাসা দিবসে শয্যাশায়ী ঋতাভরী

    ভালোবাসা দিবসে শয্যাশায়ী ঋতাভরী

    0
    115
    ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

    অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ভালোবাসা দিবসের দিনে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়ে শয্যাশায়ী জানিয়েছেন অভিনেত্রীর মা শতরূপা সান্যাল। তিনি জানিয়েছেন,বীভৎসভাবে পা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ মেনে উঁচু জায়গায় পা তুলে রাখতে হয়েছে তাকে।

    সঙ্গে অনবরত বরফ দেওয়া হচ্ছে। অভিনেত্রীর মা আরও জানিয়েছেন, নিজের বাড়িতে যাওয়ার আগে মায়ের কাছে গিয়েছিলেন। সম্ভবত তখনই সিঁড়িতে পা মচকে যায় ঋতাভরীর।সে সময় ততটাও ব্যথা অনুভব করেননি।বুঝতে পারেননি, এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। শুক্রবার সকালে উঠে ফোন করে বলেছেন,মা পায়ে প্রচণ্ড ব্যথা।

    ভীষণ ফুলে গেছে। মাটিতে পা ফেলতে পারছেন না। দাঁড়াতেও পারছেন না। তখনই চিকিৎসককে ফোন করেছেন অভিনেত্রীর মা শতরূপা।এই অবস্থায় আপাতত বিশ্রামে রয়েছেন ঋতাভরী। ওয়েবের শুটিংয়ে অংশ নেবার কথা ছিল ঋতাভরীর। আপাতত শুটিং পণ্ড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর।