
এবার ফেস অফ বেঙ্গল হয়ে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে যাবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতা শ্রী কার্টেন রেজারে এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
তিনি বলেছেন, বাংলার দুর্গাপুজোকে বিশ্বজনীন করে তুলতে আরও এক পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার কলকাতা শ্রী দুর্গাপূজা প্রতিযোগিতা ২০২৫-র আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে সোমবার থেকে। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন করা যাবে। কলকাতা শহরের সমস্ত পুজো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। পুজোয় বিভিন্ন পুরস্কার থাকবে আর্থিক মূল্য। মেয়র এবং মেয়র পারিষদদের পুজো এই প্রতিযোগিতার বাইরে। এদিকে, কলকাতা পুরসভায় সম্পন্ন হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠক। বৈঠকে কলকাতা পুলিশ, দমকল, পিডব্লিউডি-সহ একাধিক দফতর। কলকাতা পুরসভার ১৬ টি বোরো-র চেয়ারম্যান। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠক।
বৈঠকে ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য সহ-পুর কমিশনার সচিব ও বিভাগীয় ডিজি-রা।







