গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Entertainment পাহাড়ে প্রিয় পুরুষের বুকে রূপসা 

    পাহাড়ে প্রিয় পুরুষের বুকে রূপসা 

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    রূপসা চট্টোপাধ্যায়-সায়নদেব সরকার আশ্বিনে বিয়ে করেছিলেন। একমাত্র ছেলে অগ্নিদেবের বয়স মাত্র সাড়ে সাত মাস।

    তার মধ্যেই ফের প্রেমে পড়লেন ছোটপর্দার চেনামুখ রূপসা,স্বাধীনতা দিবসে প্রিয় পুরুষকে নিয়ে পৌঁছে গিয়েছেন দার্জিলিংয়ে। এখনও সেখানেই তাঁরা। ঘনিষ্ঠ ভাবে ছবিও তুলেছেন যুগলে। পাহাড়ের বাঁকে প্রিয় পুরুষের বক্ষলগ্ন হয়েছেন। এত তাড়াতাড়ি নতুন প্রেম, দার্জিলিংয়ে বসে প্রশ্ন শুনে হতবাক অভিনেত্রী। ছবির প্রসঙ্গ তুলতেই হাসিতে ফেটে পড়েছেন। ধারাবাহিক ,কোন সে আলোর স্বপ্ন নিয়ে’র খলনায়িকা জানিয়েছেন,একটু দূর থেকে ছবি ওঠায় অনেকেই বুঝতে পারছেন না। যা করছেন তাঁর স্বামীর সঙ্গেই করছেন। সায়নের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলেছেন, বলছেন অভিনেত্রী। ছেলের জন্মের আগে কয়েক মাস বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে।সম্প্রতি, আবারও শুটিং শুরু করেছেন তিনি।দিন তিনেক শুট হয়ে গিয়েছে তাঁর।স্বাধীনতা দিবস-সহ পর পর তিন দিন ছুটি পাওয়ায় পাড়ি দিয়েছেন দার্জিলিং। বলছেন, পাহাড় তাঁর খুব প্রিয়। আগে প্রতি মাসে এক বার পাহাড়ে বেড়াতে যেতেন। বুক ভরে টাটকা বাতাস নিয়ে ফিরতেন সমতলে।এখন রূপসা-সায়নের বেড়ানোর সঙ্গী তাঁদের পরিবার আর একরত্তি ছেলে অগ্নিদেব।এই প্রথম পাহাড়ে পা রাখল অগ্নিদেব। এর আগে মন্দারমণি গিয়েছিল মা-বাবার সঙ্গে। জানা গেছে অগ্নিদেব একটুও গরম সহ্য করতে পারে না। ফলে, পাহাড়ে এসে খুব খুশি। দিব্যি আরামে দিন কাটাচ্ছে। খচ্চরের পিঠে বসেছে।এদিকে দার্জিলিং মানেই পথের দু’পাশে মোমোর দোকান।

    সায়ন মোমো খেতে ভালবাসে। তাই তিন দিন ঘুরেফিরে নানা স্বাদের মোমো চেখেছেন কর্তা-গিন্নি।