গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment মা হচ্ছেন না সোনাক্ষী

    মা হচ্ছেন না সোনাক্ষী

    0
    112
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল-এর বিয়ের মাত্র এক বছর পার হয়েছে। এরই মধ্যে গুঞ্জন,তারকা দম্পতি প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। কেউ কেউ বলছেন, নতুন অধ্যায়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে।তবে এসব গুঞ্জনে এবার নিজেই মুখ খুলেছেন সোনাক্ষী।

    জানিয়ে দিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা নন।সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেছেন, তিনি এখন এমন একটা জায়গায় এসেছেন, যেখানে এসব নাক গলানো বিষয়গুলোকে পাত্তা দেন না। যখন কাজ থাকে না, তখন খুব শান্তিতে থাকেন। কাজ থাকলে চাপ থাকে, তবে সোনাক্ষী সিনহা তা সামলাতে পারেন তাঁর মতো করে। সোশ্যাল মিডিয়ায় গুজব ও মতামত নিয়ে তিনি আরও বলেছেন, আপনি যা-ই করুন না কেন, কেউ না কেউ কিছু বলবেই। আমি যদি সাদা পোশাক পরি, তবু কেউ বলবে এটা আসলে কালো, তাই এসব ছোটখাটো কথায় কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাই সবচেয়ে ভালো।

    উল্লেখ্য,গত বছরের ২৩ জুন, দুই পরিবারের উপস্থিতিতে আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। তাদের ভিন্নধর্মী এই বিয়ে ঘিরে নেটমাধ্যমে নানা সমালোচনা ও প্রশংসা চললেও, তারা সব কিছু পাশ কাটিয়ে নতুন জীবন শুরু করেছেন।