
ময়লা জামা-কাপড়, মুখে আগোছালো কথা, চোখে ক্লান্তির ছাপ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমিলা বাজার এলাকায় এমন অচেনা তরুণীকে ঘিরে কৌতূহল ছড়ায় মানুষের মধ্যে।
এরপর তরুণীর আসন পরিচয় জানতে পেরে প্রত্যেকেরই কার্যত চোখ কপালে। ইনি আর কেউ নন টিভি সিরিয়াল খ্যাত অভিনেত্রী সৌমি ধর চৌধুরি। যাকে প্রথমে সবাই ভেবেছিলেন মানসিক ভারসাম্যহীন কোনও তরুণী। স্থানীয়দের প্রশ্নে সাবলীল ইংরেজিতে জানাতে থাকেন তাঁর নাম সুমি। বাংলা সিরিয়ালে অভিনয় করেন। বাড়ি কোথায় সেই প্রশ্নে একবার তিনি বলছেন তাঁর বাড়ি বেহালা, আবার কখনও বলছেন তিনি বোলপুর থেকে এসেছেন। তরুণী কথা শুনে প্রথমে বিশ্বাসই হয়নি কারও। তবে ইন্টারনেট ঘেঁটে চমকে যান সবাই। এই তরুণীই কিনা তুমি আশে পাশে থাকতে সিরিয়ালে রাঙা কাম্মার ভূমিকায় মন ছুঁয়েছিলেন দর্শকদের।
এরপর খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ গিয়ে সুমিকে উদ্ধার করে বর্ধমানের একটি সরকারি হোমে নিয়ে যায়।





