ছেলের বন্ধুরা ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

0
244
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত নতুন সিনেমা দেবী চৌধুরাণী দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচারে ব্যস্ত অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্র ও ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন।

উল্লেখ্য দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিজীবন নিয়ে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন শ্রাবন্তী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এখন আর গায়ে মাখেন না। আসলে ছোট বয়সে মা হওয়ার কিছু সুবিধা আছে। ঝিনুক হওয়ার পাঁচ বছর পরই কাজে ফেরেন, তখন তাঁর বয়স মাত্র ২১। তবে এটা ঠিক, ১৬ বছর বয়সে মা হওয়াটা একটু বাড়াবাড়ি।শ্রাবন্তী আরও জানিয়েছেন, তার ছেলে ঝিনুকের সঙ্গে তার সম্পর্কটা মা-ছেলের চেয়ে বন্ধুত্বপূর্ণ।মাত্র ১৬ বছরের বয়স পার্থক্য হওয়ায় তাদের মধ্যে রয়েছে দারুণ বোঝাপড়া।শ্রাবন্তী বলেছেন, ঝিনুকের বন্ধুরা তো তাঁরই বন্ধু,দু-একজন ছাড়া কেউ তাঁকে আন্টি বলে না। সবাই দিদি বলেই ডাকে।

এদিকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে নির্মিত দেবী চৌধুরাণী পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। সিনেমাটিতে শ্রাবন্তীর পাশাপাশি আরও অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী।