গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Entertainment পুরুষরা নিরাপত্তাহীনতায় ভোগেন :  তমন্না  

    পুরুষরা নিরাপত্তাহীনতায় ভোগেন :  তমন্না  

    0
    80
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মতামত রাখা যাবে না,কাঠের পুতুলের মতো সবটা মেনে নিতে হবে,পুরুষশাাসিত সমাজে মহিলাদের থেকে এমনই প্রত্যাশা রাখা হয়। উচ্চাকাঙ্ক্ষী ও স্পষ্ট মতামত রাখতে পারেন, এমন মহিলাদের দেখলে নিরাপত্তাহীনতায় ভোগেন পুরুষেরা, দাবি অভিনেত্রী তমন্নার।

    সম্প্রতি ডু ইউ ওয়ানা পার্টনার ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন তমন্না।এই সিরি়জ়ের কেন্দ্রে মহিলারা রয়েছেন। এর আগে মহিলাকেন্দ্রিক ছবি ওডেলা’তে অভিনয় করেছেন তাঁরা। কিন্তু যথেষ্ট পরিমাণে মহিলাকেন্দ্রিক ছবি কি হচ্ছে? এই প্রশ্নের উত্তরে তমন্না এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি এই বিষয়গুলোকে ব্যক্তিগত ভাবে নেন না। ছবি তৈরি করতে অনেক খরচ হয়।অনেক হিসেব করে পুরোটা করতে হয়। নানা রকমের ঝুঁকি থাকে। তাই যেটুকু মহিলাকেন্দ্রিক ছবি হচ্ছে, তা নিয়েই সন্তুষ্ট থাকতে চান অভিনেত্রী। কম হচ্ছে না কি বেশি হচ্ছে, তা নিয়ে ভাবতে আগ্রহী নন তমন্না। তমন্না আরও বলেছেন, তাঁদের কাজটা দৃশ্যমাধ্যমে। এই জগতের মানুষ তাঁকে দেখতে চাইবে, কিন্তু তাঁর কথা শুনবে না। তাঁর মতামত জানার কোনও আগ্রহ নেই। তাঁর মতামতকে এরা গুরুত্বই দেয় না। উচ্চাকাঙ্ক্ষী মহিলাদের পুরুষেরা ভয় পায়। এই পুরুষেরা আসলে নিজেরাই নিরাপত্তাহীনতায় ভোগে। এটা অবশ্য বেশিরভাগ পুরুষেরই সমস্যা।এই সব পার করেও টিকে থাকার লড়াইয়ে শামিল থাকতে চান তমন্না। অভিনেত্রী মনে করেন, আগেও কিছু ছবিতে শক্তিশালী চরিত্রদের দেখা যেত।

    দিন দিন আরও এই ধরনের ছবি বাড়ছে। তাই তমন্না আশা রাখেন, ভবিষ্যতে আরও এই ধরনের ছবি দেখা যাবে।