
বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহার ক্লিনিক্যালি মৃত্যু হয়েছে। অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী জানিয়েছেন, অভিনেত্রী আন-অফিসিয়ালি মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা।
তবে অফিসিয়ালি এখনও কিছু বলা হয়নি। গত সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসাপাতালের আইসিইউ লাফই সাপোর্টে রাখা হয়। তবে এই কদিনে তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি জানিয়েছেন, যে কোনও মুহূর্তে তানিনের পরিবারের সঙ্গে কথা বলে তাঁর লাইফ সাপোর্ট সিস্টেম খুলে নেওয়া হতে পারে। বর্তমানে তাঁর ব্রেন কাজ করছে না।






