গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Entertainment শাহরুখের সাথে তুলনা, আলোচনায় উর্বশী

    শাহরুখের সাথে তুলনা, আলোচনায় উর্বশী

    0
    149
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    উর্বশী রাউতেলা মানেই আলোচনা আর সমালোচনা। তবে অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন বেশি। অনলাইন মাধ্যমগুলোতো তাকে নিয়ে কথা হয় বেশ।

    কখনো তিনি হীরাখচিত ঘড়ির দেখিয়ে আলোচনায় আসেন, কখনো আবার আলোচনায় থাকেন ,দাবিদি দিবিদি’র মতো গান দিয়ে। এবার অভিনেত্রী উর্বশী রাউতেলা আবারও ভাইরাল হয়েছেন।তবে তা কোনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য নয়। এবার উর্বশী নিজেকে শাহরুখ খানের সাথে তুলনা করে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। কেউ কেউ তাকে কটাক্ষও করছে। সাম্প্রতিক এক আড্ডায় উর্বশী গর্বের সাথে বলেছেন, শাহরুখ খানের পর তিনিই হলেন বেস্ট প্রোমোটার। আর এই কথার পরই শুরু হয় আলোচনা।সাক্ষাৎকারে উর্বশীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কীভাবে তাকে আত্মমগ্ন বলে অভিহিত করা লোকেদের সাথে আচরণ করেন। জবাবে উর্বশী বলেন, তিনি তাঁর কাজে সম্পূর্ণ নিমগ্ন।যদি মানুষ এটা বলে, তাহলে তারা এটাও বলে যে শাহরুখ খানের পর ছবির প্রচারের ক্ষেত্রে উর্বশী রাউতেলাই সেরা প্রোমোটার।এই কারণেই রিচার সিজন থ্রি-এর হলিউড নির্মাতারাও তাদের শো প্রচারের জন্য উর্বশী রাউতেলার কাছে এসেছিলেন। তাই এর পিছনে একটি কারণ আছে এবং এটি প্রশংসার মুহূর্ত। প্রোমোটার হিসেবে শিল্পীরা যদি ছবিটি প্রচার না করেন, তাহলে কে করবে?এই কথার পরই ঝাপিয়ে পড়েছে নেটিজেনদের একটা অংশ। একজন সোশ্যাল মিডিয়া ইউজার লিখেছেন, উর্বশী ইচ্ছাকৃতভাবেই এসব বলছেন। তিনি কেবল ট্রোলড হওয়ার জন্য এবং আলোচনায় থাকার জন্য এসব করছেন। উর্বশী রাউতেলা ঠিকই জানেন যে, তিনি কী করছেন।

    প্রতিবার যখনই তিনি কিছু আপত্তিকর কথা বলেন, তখন এটি তাকে আরও মনোযোগের কেন্দ্রে নিয়ে আসে,স্পটলাইটে রাখে। এটি তার আলোচনায় থাকার কৌশলের অংশ। কেউ কেউ মজা করে বলেছেন, এবার উর্বশী রাউতেলা কীভাবে নিজেকে দ্বিতীয় বলে চিহ্নিত করেছে?