গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk তীব্র জলসঙ্কট: দিল্লির জল বোর্ড অফিসে ভাঙচুর

    তীব্র জলসঙ্কট: দিল্লির জল বোর্ড অফিসে ভাঙচুর

    0
    805
    DELHI JAAL BOARD OFFICE VANCHUR
    DELHI JAAL BOARD OFFICE VANCHUR

    রাজধানীতে তীব্র জলসঙ্কটের জেবে দিল্লির জল বোর্ড অফিসে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লি সরকার আম আদমি পার্টির পক্ষ থেকে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে।

    সেখানে দেখা গিয়েছে দিল্লির জল বোর্ড অফিসে হামলা চালানো হয়েছে মাটির কলসি-হাড়ি নিয়ে। আপের নিশানায় গেরুয়া শিবির। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে আপ লিখেছে, বিজেপির কর্মীরা বিজেপি জিন্দাবাদ স্লোগান দিতে দিতে দিল্লি জল বোর্ডের দপ্তর ভাঙচুর করছে।অন্যদিকে এই কঠিন পরিস্থিতিতে জল নেওয়াকে কেন্দ্র করেও রবিবার। উত্তেজনা ছড়িয়েছে দ্বারকায়। একটি সাধারণ কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত ৩ জনকে ইন্দিরা গান্ধী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।