নিউ টাউনে আদানি হেল্থ সিটি

0
17
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

কলকাতার নিউ টাউনে বিপুল পরিমাণ জমিতে আদানি হেল্থ সিটি গড়ে তোলার পরিকল্পনা করছে আদানি গোষ্ঠী। খবর, সম্প্রতি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আদানি গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর করণ আদানির একটি বৈঠক হয়েছে।

ওই সাক্ষাতেও এই হেল্থ সিটি প্রকল্প নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে আদানি গোষ্ঠী। এটি বাস্তবায়িত হলে তা পূর্ব ভারতের ইতিহাসে স্বাস্থ্য ক্ষেত্রে অন্যতম বৃহত্তম বেসরকারি বিনিয়োগ হতে চলেছে। নিউ টাউনের এই প্রস্তাবিত আদানি হেল্থ সিটিতে থাকবে এক হাজার শয্যার একটি অত্যাধুনিক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, মোট বেড়ের অর্ধেক, অর্থাৎ ৫০০টি বেড সাধারণ মধ্যবিত্ত ও আর্থিকভাবে অনগ্রসর মানুষের জন্য সংরক্ষিত থাকবে। এখানে সঙ্গত খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসা মিলবে।

বলা হচ্ছে, বাকি ৫০০ টি বেড আন্তর্জাতিক মানের পেইড ক্যাটাগরি হিসেবে রেগুলার বাজারদরে সাধারণ ও বিদেশি রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা থাকবে। এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান মেয়ো ক্লিনিক-এর সঙ্গে আদানি গোষ্ঠীর সহযোগিতা। আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টার শহরে সদর দফতর থাকা মেয়ো ক্লিনিক বিশ্বের বৃহত্তম অলাভজনক মাল্টি স্পেশালিটি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির অন্যতম। আমেরিকার অ্যারিজোনা ও ফ্লোরিডাতেও তাদের প্রধান ক্যাম্পাস রয়েছে।