পাকিস্তান সীমান্তে আদানিকে জমি, সরব কংগ্রেস 

0
223
ছবি সৌজন্যে : এক্স
পাকিস্তান সীমান্তের কাছে বিধি ভেঙে আদানি গোষ্ঠী-কে জমি দেওয়ার ব্যাপারে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, দেশের সমস্ত সম্পদ প্রধানমন্ত্রীর বন্ধুর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এত চরমে পৌঁছেছে যে সীমান্তের নিরাপত্তা বিধিও বদলে দেওয়া হচ্ছে। 
কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সীমান্তের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখনও পর্যন্ত বিজেপির তরফে এই বিষয়ে জবাব মেলেনি। জানা গিয়েছে, গুজরাটের কচ্ছে পাকিস্তান সীমান্ত থেকে এক থেকে দুই কিলোমিটারের মধ্যে বায়ু বিদ্যুৎকল এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের প্যানেল বসানোর জন্য ৪৪৫ বর্গ কিলোমিটার জমি পেয়েছে আদানি গোষ্ঠী। সৌর ও বায়ু বিদ্যুৎ তৈরির জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা সোলার এনার্জি কর্পোরেশনকে জমি বরাদ্দ করেছিল গুজরাট সরকার।
এর জন্য সংবেদনশীল এলাকায় বেশ কিছু নিয়মও বদল করা হয়। এখন অভিযোগ উঠছে, কেন্দ্রের নির্দেশেই গুজরাট সরকারকে জমি ফেরত দেয় সোলার এনার্জি কর্পোরেশন। এর পর তা আদানিকে তুলে দেওয়া হয়েছে।