গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International বাংলাদেশের ‘বিদ্যুৎ’ অনুরোধ খারিজ আদানি গোষ্ঠীর

    বাংলাদেশের ‘বিদ্যুৎ’ অনুরোধ খারিজ আদানি গোষ্ঠীর

    0
    331
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিদুতে ছাড়-নিয়ে বাংলাদেশের অনুরোধ খারিজ করে দিয়েছে আদানি গোষ্ঠী। সূত্র মারফত খবর, কোনও বাড়তি ছাড় বা কর ছাড়ের সুবিধা পাবে না ঢাকা, জানিয়েছে আদানি পাওয়ার লিমিটেড।
    উল্লেখ্য, ২০১৭ সালের চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডের গোড্ডার তাপবিদ্যুৎ থেকে কেন্দ্র থেকে বাংলাদেশকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করে আদানি গোষ্ঠী। গত বছরের অক্টোবরে শীতের অজুহাত দেখিয়ে এই সরবরাহের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনে মহম্মদ ইউনূস প্রশাসন। তাদের কাছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি বকেয়া রয়েছে আদানিদের সংস্থার। গরমের কথা ভেবে আবার আদানিদের কাছে সম্পূর্ণ বিদ্যৎ সরবরাহের আবেদন জানানো হয়েছে।
    সেই সঙ্গে বাড়তি কর ছাড় এবং মোট বকেয়া অর্থে ছাড়ের অনুরোধ করেছিল ঢাকা। পত্রপাট তা খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ সংস্থা বিপিডিবি আদানি পাওয়ারের বকেয়া মেটানোর চেষ্টা চালাচ্ছে বলে সূত্রে খবর।