
ভারতের আদানি গোষ্ঠীকে নিয়ে বিস্ফোরক রিপোর্ট পেশ করেছিল। এদিকে সেবি প্রধান এবং তাঁর স্বামীর বিরুদ্ধেও বড় অভিযোগ এনেছিল। সেই হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা বন্ধ হতে চলেছে।
এই বিষয়ে জানিয়েছেন খোদ সংস্থার প্রতিষ্ঠাতা ন্যাথান অ্যান্ডারসন। তিনি জানিয়েছেন, হিন্ডেনবার্গ রিসার্চ তাঁর জীবনের একটা অধ্যায়, গোটা জীবন নয়। ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ন্যাথামের যুক্তি, কাজের চাপে ব্যক্তিগত জীবনে সময় দিতে পারছিলেন না। জীবনে ভারসাম্য আনতেই আপাতত সংস্থা বন্ধ করছেন। কিন্তু তাঁর হঠাৎ এমন সিদ্ধান্তের নেপথ্যে কোনও প্রভাব কাজ করেছে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যেই। ২০২৩ সালের গোড়ায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানো এবং কর ফাঁকি-সহ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ এনেছিল হিন্ডেনবার্গ রিসার্চ।
এ নিয়ে কেন্দ্রকে ধারাবাহিক ভাবে নিশানা করেছিল বিরোধীরা। এদিকে সেবি প্রধানের বিরুদ্ধেও যে অভিযোগ তুলেছিল হিন্ডেনবার্গ তাতেও বিরাট বিতর্ক হয়। সেই সংস্থাই বন্ধ হতে চলেছে এখন।
