ঘুষকাণ্ডের তদন্তে সহযোগিতায় রাজি আদানিরা

0
98
ছবি সৌজন্যে : এক্স

শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর আদানি অবশেষে আমেরিকার পাঠানো সমন গ্রহণ করতে রাজি হয়েছেন। সমন পাঠিয়েছে আমেরিকার সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন,এসইসি।

সেখানে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিপুল অর্থ ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে।উল্লেখ্য আদানিদের সমন ধরানোর জন্য গত বছর অহমদাবাদের আদালতকে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় আইন কেন্দ্রীয় আইন মন্ত্রক। সেই নির্দেশ মেনে আদানিরা সমন গ্রহণে সম্মত হয়েছেন বলে সংবাদসংস্থা প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।খবর, এসইসি এবং নিউ ইয়র্কের বিচারবিভাগ একযোগে আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে। গৌতম এবং তাঁর ভাইপো সাগর দু’জনে আদানি গ্রিনস লিমিটেডের পদাধিকারবলে গোপনে ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দিয়ে বাজারদরের চেয়ে চড়া দামে বিদ্যুতের চুক্তি হাসিল করেছেন বলে অভিযোগ। তাতে উপকৃত হয়েছে আদানি গ্রিন এবং আজ়ুরে পাওয়ার নামে একটি সৌরশক্তি সংস্থা।এসইসি-র ওয়েবসাইটে বিষয়টি নথিভুক্ত আছে। ২০২৪ সালের নভেম্বরে এ বিষয়ে নিউ ইয়র্কের ব্রুকলিন জেলা আদালতে আদানিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমেরিকায় এই মামলা হয়েছে তার কারণ, আদানি গ্রিন আমেরিকান লগ্নিকারীদের থেকে প্রায় ১৭ কোটি ৫০ লক্ষ ডলার তুলেছে বলে অভিযোগ।

আজ়ুরে পাওয়ার-এর শেয়ারও বিক্রি হয়েছে নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ থেকে। আজ়ুরে-র অধিকর্তা সিরিল কাবানেস-এর বিরুদ্ধেও চার্জ গঠন করেছে এসইসি।