আদানিকে সাহায্যে জি রাম জি বিল : রাহুল 

0
97
ছবি সৌজন্যে : এক্স
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনরেগা-কে ধ্বংস করে জি রাম জি ২০২৫ বিল পাশ করিয়েছেন আদানিকে সাহায্য করার জন্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই এককভাবে এই ঐতিহ্যকে ধ্বংস করেছেন। রাহুল গান্ধী বিলটিকে রাজ্যের অধিকার, পরিকাঠামো এবং পঞ্চায়েতের গণতান্ত্রিক কাঠামোর উপর বিধ্বংসী আক্রমণ বলে অভিহিত করেছেন। রাহুল গান্ধী আরও দাবি করেছেন যে এই পদক্ষেপটি গরীব মানুষের কাছ থেকে অর্থ কেড়ে নেওয়ার এবং গৌতম আদানির মতো শিল্পপতিদের সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, এই সিদ্ধান্তের প্রভাবকে নোট বাতিলের সঙ্গেও তুলনা করেছেন।
 এদিকে, মনরেগা নিয়ে মিথ্যা দাবি করছে দেশের প্রধান বিরোধীদল কংগ্রেস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি। তিনি বলেছেন, মনরেগা প্রকল্পের কিছু বদলানো হয়নি। বরঞ্চ এখন থেকে দেশের শ্রমিকরা ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ পাবেন।