
খাল বুজিয়ে প্রোমোটারি রাজ চলছে, জল যাবে কোথায়। সাহস থাকলে মুখ্যমন্ত্রীকে লাইভ ডিবেটের চ্যালেঞ্জ ছুঁড়েছেন অধীর চৌধুরি। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন।
তিনি বলেছেন মুখ্যমন্ত্রী নগরোন্নয়ন মন্ত্রীর দায়িত্ব ভুলে পুজো উদ্বোধনে মেতে রয়েছেন। এবার থেকে ওঁর নামে পাশে লেখা উচিত উদ্বোধন মন্ত্রী। এখানেই থামেননি অধীর চৌধুরি, সরাসরি বলেছেন খাল বুজিয়ে প্রমোটারি রাজ চলছে। জল যাবে কোথা থেকে। এরপরেই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন অধীর চৌধুরি বলেছেন খোলা ইলেকট্রিক লাইন নিয়ে মুখ্যমন্ত্রী জানতেন না। টিভিতে ভাল মানুষ সাজার চেষ্টা করছে। সাহস থাকলে ওপেন স্টেজ লাইভ ডিবেটে বসুন। তখন পরো সিস্টেমের মুখোশ খুলে যাবে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন সুজন চক্রবর্তীও। কলকাতা লন্ডন হয়েছে, না দিঘা দুয়ারে এসে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য এবং পুরসভার পুরোপুরি ব্যর্থ হয়েছে।






