
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না বাড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাবেন না। দাবি করেছেন অধীর চৌধুরি। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির কথায় কংগ্রেস পরিচালিত ঝাড়খণ্ড সরকার মহিলাদের আড়াই হাজার টাকা দেয়।
কংগ্রেস পরিচালিত তেলেঙ্গানা, কর্নাটক সরকার মহিলাদের দেয় ৩ হাজার টাকা। গৃহ নির্মাণে তেলেঙ্গানা দেয় পৌনে চার লাখ টাকা, কর্নাটক সরকার দেয় সাড়ে চার লাখ টাকার ওপর। সেখানে পশ্চিমবঙ্গ সরকার দেড় লাখ টাকা দেয়। তিনি আরও বলেছেন আশাকর্মীরা ১৫ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন করছিলেন।
ভোটের মুখে তাদের হাজার টাকা বাড়িয়ে লালিপপ ধরিয়েছেন। তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধরেই নিয়েছেন সংখ্যালঘুদের ভোট কমবে তাই ইমাম ভাতা বাড়ান নি।






