গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Kolkata মমতাকে রাহুলের কাছে হাতজোড় করতে হবে – অধীর

    মমতাকে রাহুলের কাছে হাতজোড় করতে হবে – অধীর

    0
    31
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর কাছে হাতজোড় করে দাঁড়াতে হবে। দাবি করেছেন অধীর চৌধুরি। শনিবারই বাম, অতিবাম দলগুলোকে তৃণমূলের সঙ্গে জোট বাধার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    সেই প্রসঙ্গ টেনে অধীর চৌধুরি বলেছেন একসময় বাম শাসন হঠাতে নকশালদের সঙ্গে বন্ধুত্ব করা মমতা বন্দ্যোপাধ্যায় কিষেণজির হত্যার পিছনেও হাত রয়েছে। এখন নিজেই রাজনৈতিক অস্তিত্ব সংকটে ভুগছেন। বিপদে পড়ে বাঁচাও বাঁচাও করে সবাইকে ডাকছেন। তাঁর মতে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন হতাশায় রয়েছে।
    খোঁচা দিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেধে দেওয়া টাইম বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে ওঁর বাড়িতে কারা দেখা করতে যাচ্ছেন সেটা তিনি দেখতে চান। যদি কেউ যায়, তবেই বোঝা যাবে বাংলার মানুষ তাঁকে আন্দোলনের নেত্রী হিসেবে এখনও স্বীকৃতি দিচ্ছে কিনা।