ফিরহাদের নেতৃত্বে ওয়াকফ সম্পত্তি লুঠ : অধীর, কমিশনে বিজেপি 

0
448
Looting of Waqf properties under Firhad Adhir BJP on commission
Looting of Waqf properties under Firhad Adhir BJP on commission
ফিরহাদ হাকিমের নেতৃত্বে কলকাতার শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি লুঠ হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
তিনি বলেছেন, ভোটের বাজারে মুখ্যমন্ত্রীর হয়ে তুষ্টিকরণের রাজনীতি করেন ফিরহাদ হাকিম। পাশাপাশি মেয়র হিসেবেও তিনি তাঁর কাজে সম্পূর্ণ ব্যর্থ বলেও দাবি করেছেন অধীর চৌধুরী। তাঁর আরও দাবি, ফিরহাদ হাকিম সচেষ্টভাবে কাজ করলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি লুঠ হত না। প্রমোটারদের হাতে চলে যেত না। এ ব্যাপারে ফিরহাদ হাকিম কোনও প্রতিক্রিয়া এখনও জানাননি। এদিকে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ এনে চিঠি দেওয়া হয়েছে কমিশনের দফতরে।