গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata পরিযায়ী শ্রমিক: কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের, তোপ অধীর-শমীকের

    পরিযায়ী শ্রমিক: কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের, তোপ অধীর-শমীকের

    0
    131

    মুখ্যমন্ত্রীর অভিযোগের পরেই ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে কেন্দ্রেকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব মনোজপন্থ। ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে আক্রান্ত হচ্ছেন এরাজ্যের শ্রমিকরা।

     

    অকারণে আটকে হেনস্থা করা হচ্ছে। অন্যায়ভাবে আটক করা হচ্ছে। এমনকি পরিচয়পত্র নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় পদক্ষেপ চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে রাজ্য। মুর্শিদাবাদ থেকে পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্যে গিয়ে মার খাচ্ছে আর মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত রয়েছেন। আক্রমণ করেছেন অধীর চৌধুরি। সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরি। ক্ষোভের সুরে বলেছেন মুখ্যমন্ত্রী এখন নাটক করছেন। বাইট: অধীর এদিকে তামিলনাড়ুর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন অবিজেপি শাসিত রাজ্য তামিলনাডুতেই তো বাঙালি পরিযায়ী শ্রমিকদের কাজে নিচ্ছে না। কারণ বেশিরভাগ শ্রমিকেরই পরিচয়পত্র জাল।

    তাঁর কথায় এই পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করলেই সমস্যার সমাধান হবে।