ভুল টিমে খেলছেন অধীর : শমীক 

0
58
ছবি সৌজন্যে : সংগৃহীত
ভুল টিমে খেলছেন অধীর চৌধুরি। ছাব্বিশের নির্বাচনের মুখে এমনই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
ছাব্বিশের নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক। শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন। সন্তোষ পাঠকের বিজেপিতে যোগদান যা নিঃসন্দেহে কংগ্রেসের জন্য বিরাট ধাক্কা। সম্ভবত, চৌরঙ্গী আসনে প্রার্থী হবেন তিনি। প্রদেশ কংগ্রেসের দাপুটে নেতা সন্তোষ পাঠক। বাংলা জুড়ে তৃণমূল ঝড়ের মাঝেও নিজের গড়ে আঁচ আসতে দেননি। যোগদানের পর সন্তোষ পাঠক বলেছেন, তৃণমূল চাইছে না বিরোধী কেউ থাকুক। এবার বিজেপির হাত ধরেই পিসি ভাইপোর বিদায় হবে।
এপ্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, উনি ২২ বছর ধরে কাউন্সিলর। উনি দলবদলের রাজনীতি করেন না। পরিস্থিতি বাধ্য করেছে।