
কংগ্রেস দফতরে বিজেপির সমর্থকদের হামলার ঘটনায় এখনও মূল অভিযুক্ত রাকেশ সিংকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এনিয়ে পুলিশ এবং রাজ্যসরকারকে কাঠগড়ায় তুলেছেন অধীর চৌধুরি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেছেন থানার দূরত্ব ১০০ মিটার, তাও পুলিশ হামলা ঠেকাতে যায়নি। এদিকে বিধানভবনে হামলার প্রতিবাদে পাল্টা মুরলীধর সেন লেনে বিজেপির কার্যালয়ে বিক্ষোভ দেখাতে গেলে কংগ্রেস কর্মীদের এবং বিজেপি কর্মীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
মারামারির পরিস্থিতি তৈরি হলে শেষ পর্যন্ত সেখান থেকে চলে যান কংগ্রেস কর্মীরা।
