গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Kolkata পুলিশের ভূমিকায় প্রশ্ন অধীরের

    পুলিশের ভূমিকায় প্রশ্ন অধীরের

    0
    23
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    একজন নেশাড়ু যুবক ভ্যানওয়ালা পুলিশের পিস্তল কেড়ে নিল আবার গুলিও চালালো। জঙ্গি এলে কি করবে। পুলিশের ভূমিকার প্রশ্ন তুলে সরব হয়েছেন অধীর চৌধুরি। কার্যত পুলিশের দাবি নস্যাৎ করে অধীর চৌধুরি বলেছেন এই পুলিশ দিয়ে কিভাবে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা হবে।

    প্রশ্ন তুলেছেন এখনই এই অবস্থা হলে কোনও জঙ্গি এলে পুলিশ কী করবে। বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুতে অধীর চৌধুরি বলেছেন রাজ্যে ক্ষমতার বদল হলেও পুলিশের ভিতর যে দীর্ঘদিনের রোগ বাসা বেধে আছে তা দূর হয়নি। পনেরো বছরে পুলিশের কোমর ভেঙে গিয়েছে।

    পুলিশ আগে কোমর সোজা করুক। তার কথায় মানুষের অভাব-অভিযোগের কথা প্রশাসনকে শুনতে হবে। সাধারণ মানুষের মনে পুলিশের ওপর যে অনাস্থা তৈরি হয়েছে। তা দূর করতে হবে।