গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Murshidabad ধান্দার ফান্দা পেতেছে তৃণমূল : অধীর

    ধান্দার ফান্দা পেতেছে তৃণমূল : অধীর

    0
    199
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ধান্দার ফান্দা পেতেছে তৃণমূল। অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ ভাইরাল হতেই পাল্টা আক্রমণ করেছেন অধীর চৌধুরি।
    প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন তৃণমূলের নেতারা টাকা তুলবে। পুলিশের সহযোগিতা করবে এটাই হয়ে আসছে। তাই এই ধরণের অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে। আইসিকে অশ্রাব্য ভাষায় অনুব্রত মণ্ডলের গালিগালাজ ভাইরাল হতেই তৃণমূলের তরফে ডেডলাইন বেধে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মত ৩৮ মিনিটের মধ্যেই নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন বীরভূমের তৃণমূল নেতা। এমনকি শনিবার তাঁকে থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলেছেন আইনের ঊর্ধ্বে কেউ নন।
    অন্যায় করলে দল ব্যবস্থা নেবে। তাঁর কথায় তৃণমূল নেত্রী কোনওরকম বিশৃঙ্খলা, অন্যায় সহ্য করেন না। এব্যাপারে দল অত্যন্ত কড়া।