
মোথাবাড়ির সঙ্গে বেলডাঙার মিল দেখছেন অধীর চৌধুরি। বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেছেন পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বেলডাঙার ঘটনাকে যেভাবে জটিল করেছিল তৃণমূল।
মোথাবাড়িতেও একই কাজ করেছে। সারাদিন ধরে রাস্তা অবরোধ রাখা হয়েছিল। ভোগান্তির শিকার হয়। তারপর এনআইএ এল। সাধারণ মানুষকে গ্রেফতার করল।
ঠিক একইভাবে মাথাবাড়ি, অবরোধ, এনআইএ, সাধারণ মানুষকে গ্রেফতার। আপাতভাবে একজনের নাম পাওয়া গিয়েছে এরপর প্রচুর মানুষকে ধরা হবে।






