
তৃণমূলের নির্দেশ-আদেশ পালন করলেই চাকরি বেচে যাবে। তাই থানার কাছে গেস্ট হাউসে শেল্টার নিলেও পুলিশ টের পায় না। আক্রমণ করেছে অধীর চৌধুরি।
তাঁর কথায় পুলিশের এসবে নজর দেওয়ার সময় নেই। নেটওয়ার্কও নেই। শুধু তৃণমূলের তাবেদারি ছাড়া কোনও কাজ নেই। দিদি বললে কিছু করবে না হলে বসে থাকবে। আর বিরোধীদের টাইট দিলেই মমতা বন্দ্যোপাধ্যায় খুশি থাকবেন। এটা পুলিশ জানে। তাই পুলিশে কোনও দিকে নজর নেই।
ভিন রাজ্যের দুষ্কৃতীরা নিশ্চিন্ত আস্থানা মনে করছে কলকাতাকে। আক্রমণ করেছেন সুজন চক্রবর্তী। তাঁর কথায় মানুষের এখন অসহায় অবস্থা। শাসক, পুলিশের মদত না। থাকলে কিভাবে থানার অদূরে নিশ্চিন্তভাবে আশ্রয় নিতে পারে দুষ্কৃতীরা।
