পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের 

0
114
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার কথা তুলে ধরলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

চিঠি লিখে বিজেপি শাসিত ভিন রাজ্যে হওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা ও বৈষম্যের কথা তুলে ধরেছেন। তিনি এটিকে সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে সংবেদনশীল হওয়ার আহবান জানিয়েছেন।

দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে গিয়ে মোদির বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি এই বিষয়টি নিয়ে দৃষ্টিআকর্ষণ করছেন, যাতে এই ধরণের বৈষম্য ও হিংসা বন্ধ হয় এবং তাদের সাংবিধানিক অধিকার সুনিশ্চিত হয়।