
অধীর চৌধুরির প্রচারে বাধা দেওয়ার অভিযোগে বহরমপুরে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা ভীষ্মদেব কর্মকারকে। শনিবার তাঁকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ।
৪ এপ্রিল অধীর চৌধুরির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ভীষ্মদেব কর্মকারের বিরুদ্ধে। মামলাও হয় তাঁর বিরুদ্ধে। ভীষ্মদেব কর্মকার বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মুর্শিদাবাদ জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বহরমপুরে ভোট পরবর্তী হিংসায় তাঁর নামে মামলা হয়েছিল।
এই যুবনেতার বিরুদ্ধে আগেও একাধিক মামলা ছিল বলে জানা যাচ্ছে। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।








