
জন্মদিনে বহরমপুরে মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি। মনোনয়ন পেশের আগে পার্টি অফিসে কেক কাটেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি।
এরপর মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন অধীর চৌধুরি। এদিকে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিয়েছেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। মনোনয়ন পর্বে ছিলেন হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ। মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়। বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিয়েছেন এগরা বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী।
অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির জেলা প্রশাসনিক কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির ৫ বিধানসভা কেন্দ্রের প্রার্থী নন্দকুমারের নির্মল খাঁড়া, ময়না অশোক দিন্দা, পূর্ব পাঁশকুড়ার সুব্রত মাইতি, চণ্ডীপুরের পীযূষ দাস, ভগবানপুরের শান্তনু প্রামাণিক। উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়।









