গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপ উন্মাদনায় পোষা প্রাণীর ফ্যাশন জার্সি

    বিশ্বকাপ উন্মাদনায় পোষা প্রাণীর ফ্যাশন জার্সি

    0
    21
    ছবি সৌজন্যে : এক্স

    বিশ্বকাপের উন্মাদনা সাধারণত মাঠে সীমাবদ্ধ থাকে না সমর্থকদের পোশাক, পতাকা, রঙ, এমনকি এবার তাদের পোষা প্রাণীদের দিকেও তা ছড়িয়ে পড়ছে।

    ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস এবার নিয়ে এসেছে এক অভিনব উদ্যোগ পোষা প্রাণীদের জন্য বিশেষভাবে তৈরি জাতীয় দলের জার্সি। এই নতুন পেট কালেকশন মূলত কুকুর এবং বিড়ালের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে বিশ্বকাপে অংশ নেওয়া চারটি দেশের হোম জার্সির অনুকরণে তৈরি পোশাক থাকবে। প্রাথমিকভাবে আর্জেন্টিনা, মেক্সিকো, কলম্বিয়া এবং জাপানের সমর্থকদের জন্য তাদের পোষা প্রাণীরা নিজেদের দলের রঙে সাজতে পারবে।২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো এবং আমেরিকায়, আর টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন। সেই বিশ্বকাপকে ঘিরেই এই বিশেষ সংগ্রহ বাজারে আনছে অ্যাডিডাস, যাতে সমর্থকরা নিজেদের সঙ্গে তাদের পোষা প্রাণীকেও একই রঙে সাজাতে পারেন।জার্সিগুলোতে সংশ্লিষ্ট দেশগুলোর হোম কিটের ডিজাইন উপাদান রাখা হয়েছে।

    যেমন আর্জেন্টিনার ক্ষেত্রে থাকবে বিখ্যাত আকাশি-সাদা ,আলবিসেলেস্তে ডোরা, আর মেক্সিকোর জার্সিতে প্রতিফলিত হবে ঐতিহ্যবাহী অ্যাজটেক ভাস্কর্য ,পিয়েড্রা ডেল সোল- এর নকশা। প্রতিটি জার্সিতে ফেডারেশন ক্রেস্ট এবং অ্যাডিডাস লোগো হিট-ট্রান্সফার প্রযুক্তিতে অ্যাড করা হয়েছে, যাতে এটি দেখতে আরও পরিষ্কার ও প্রিমিয়াম হয় এবং পোষা প্রাণীদের জন্য আরামদায়ক ফিট নিশ্চিত করা যায়।